ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সভা ও নানা ক্রীড়া আয়োজন পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আনন্দ মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এআলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) মোঃ শওকত হোসেন।সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের প্রভাব, জাতীয় ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত দিন। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। ইতিহাসের বিভিন্ন অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করা এবং জাতীয় ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আলোচনা সভার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় চেতনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, একটি দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং দায়িত্বশীল নাগরিক চর্চার বিকল্প নেই। মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) মোঃ শওকত হোসেন জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬