ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাঙ্গামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে হরতাল চলছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের প্রতিবাদে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে কোটাবিরোধী ঐক্যজোটের ডাকা এই হরতাল শুরু হয়।

হরতালের সমর্থনে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরুপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করছে আন্দোলনকারী। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশাসহ বন্ধ রয়েছে শপিংমল, দোকানপাট। রাঙ্গামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, পাশাপাশি বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস ও ৬ উপজেলার সঙ্গে নৌ চলাচল।
অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।হরতালের সমর্থনকারীরা জানান, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগে এই আইন মানছে না।

তারা আরও বলেন, ‘জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি একটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে আমরা এই হরতাল কর্মসূচি পালন করছি। রাঙ্গামাটির সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে হরতাল সমর্থন করেছে।’

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত শিক্ষা বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ তুলে বুধবার বিকেলে শহরের একটি রোস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৬ ঘন্টার হরতালের ডাক দেয় কোটাবিরোধী ঐক্যজোট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন

রাঙ্গামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে হরতাল চলছে

আপডেট সময় ১০:২২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫