ময়মনসিংহ , সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা,তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বললেন রেলমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশদের কেন একত্রিত করা হয়েছিল, গবেষণার দাবি রাখে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ধরতে বড় উদ্যোগ: গড়ে তোলা হচ্ছে বিশেষ ‘গার্মেন্টস জোন’ ঢাকার বায়ু এখন ‘অস্বাস্থ্যকর’, নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের গণপিটুনির শিকার আসল ভ্যাট কর্মকর্তা: চোর সন্দেহে খুঁটিতে বেঁধে নির্যাতন ময়মনসিংহ জেলা পর্যায়ে মার্শাল আর্টে তাইকোয়ানডো, জুডো, উশু, কারাতে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

জুলাই গণ-আন্দোলনের সময় জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এছাড়া ওই আন্দোলনে সাজেদুর রহমান ওমর নিহতের ঘটনায় দায়ের করা যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে আজিজুল হক এবং আসামিপক্ষে তানভীর আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত মেননের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে শাহবাগ থানা-পুলিশ মনির হত্যা মামলায় রাশেদ খান মেননের ১০ দিনের রিমান্ড আবেদন করে। মামলার অভিযোগে বলা হয়, সরকার পতনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মনির। ওইদিন গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন মনিরের স্ত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ১২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫