ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূর ও উৎপাদন বৃদ্ধিতে ইজিপিপি কমিটির সভা: “কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না” পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারার অভিযোগ জামায়াত আমিরের, কঠোর পদক্ষেপের আহ্বান সরকারকে পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় যুব দিবস উপলক্ষে শিবপুরে আলোচনা সভা ও র‍্যালি গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে বললেন প্রধান তথ্য অফিসার

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সেবাসহজীকরণের মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবাসহজীকরণ পদ্ধতি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় এ কথা বলেন নিজামূল কবীর।

সেবাসহজীকরণকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবা সহজ করতে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য অধিদফতরের রিলিজকৃত তথ্যবিবরণী, ফটো, ফিচার, সংবাদ গতিধারা, নিউজব্রিফসহ অন্যান্য বেশ কয়েকটি সেবা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। এর ফলে গণমাধ্যমকর্মীসহ অন্য সেবাগ্রহীতাগণ দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সংবাদ জানার সুযোগ পাচ্ছেন।

প্রধান তথ্য অফিসার বলেন, তথ্য অধিদফতর সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ও অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন-সনদ প্রাপ্তি সহজতর করতে কুইক উইন সার্ভিসের আওতায় মাই গভের মাধ্যমে অনলাইন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। অনলাইন-নির্ভর এই সেবা চালু হলে সেবাগ্রহীতার সময় ও ব্যয় সাশ্রয় হবে।

বিদ্যমান সরকারি নির্দেশনা মেনেও সরকারি সেবা সহজ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করলে সেবা গ্রহণের পর্যায়সমূহ কমিয়ে আনা সম্ভব। তিনি তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি-নির্ভর অন্যান্য সেবা সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী।

কর্মশালায় তথ্য অধিদফতরের সেবাসহজীকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। কর্মশালায় তথ্য অধিদফতর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার

সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে বললেন প্রধান তথ্য অফিসার

আপডেট সময় ০১:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫