ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসানের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​সিংহাসন বদল: ‘ওপেনহেইমার’-কে ছাড়িয়ে শীর্ষে রাজ করছে বায়োপিক ‘মাইকেল’

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে আয়ের নতুন ইতিহাস গড়েছে। ৯৭ কোটি ৭০ লাখ ডলার আয় করে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’কে হটিয়ে বিশ্বের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের মুকুট এখন এই ছবিটির দখলে।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত ‘ওপেনহেইমার’ ছবিটির বৈশ্বিক আয় ছিল ৯৭ কোটি ৫০ লাখ ডলার। এতদিন এটিই ছিল সর্বোচ্চ আয়কারী বায়োপিক। শুধু তা-ই নয়, সংগীতশিল্পীদের নিয়ে নির্মিত বায়োপিকের তালিকাতেও ‘মাইকেল’ শীর্ষস্থান দখল করেছে। এর আগে এই রেকর্ড ছিল ব্রিটিশ ব্যান্ড কুইনের প্রধান গায়ক ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র (৯১ কোটি ১০ লাখ ডলার) দখলে।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। এতে পপসম্রাটের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। এই ছবির মাধ্যমেই অভিনয়ে অভিষেক হলো তার। চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের শৈশব, ‘দ্য জ্যাকসন ৫’-এর সদস্য হিসেবে সংগীতাঙ্গনে পদার্পণ এবং কালক্রমে ‘কিং অব পপ’ হয়ে ওঠার দীর্ঘ যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। নিখুঁত মঞ্চপরিবেশনা ও জনপ্রিয় গানগুলোর চমৎকার চিত্রায়ণের কারণে দর্শকেরা বারবার প্রেক্ষাগৃহে ফিরে আসছেন, যা ছবিটির ব্যবসায়িক সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

তবে ব্যবসায়িক দিক থেকে ইতিহাস গড়লেও ছবিটি সমালোচকদের তিরস্কার থেকে বাঁচতে পারেনি। অনেকেই অভিযোগ করেছেন, মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের মতো জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলো এই সিনেমায় সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে দর্শকদের সামনে পপ তারকার একটি ‘পরিশোধিত’ বা বিতর্কমুক্ত ভাবমূর্তি তুলে ধরা হয়েছে বলে মনে করছেন চিত্রসমালোচকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

​সিংহাসন বদল: ‘ওপেনহেইমার’-কে ছাড়িয়ে শীর্ষে রাজ করছে বায়োপিক ‘মাইকেল’

আপডেট সময় ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬