ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত, ৩০টি আবেদন গ্রহণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ অভিযানে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) রাত ১১টা ৮ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে খবর আসে যে, গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এভার গ্রিন পরিবহনের একটি চলন্ত বাসে কুচিয়ামোড়া সেতুর ওপর আগুন লেগেছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং নির্বাপণ করেন।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাতের পরপরই বাসের চালক পরিস্থিতি বুঝে গাড়িটি নিরাপদ স্থানে থামান। এতে বাসে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানী বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা”

চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা!

আপডেট সময় ১১:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬