ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তেঁতুলিয়ায় মেশিন দিয়ে পাথর-বালু উত্তোলনের অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সীমান্তে ভারতীয় যুবক আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করার সময় ভারতীয় যুবককে আটক করেছে।

গতকাল সোমবার (১৬ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে ৫৫-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে চুনারুঘাট উপজেলার মঙ্গলীয়া এলাকায় ৫৫ বিজিবির নিয়মিত টহল দল তাকে আটক করে।

আটক মিটন দাস (২৪) আসামের শিলচর টাউন এলাকার জহরলাল দাসের ছেলে।

জানা গেছে, সীমান্ত পিলার ১৯৫২/২৬-এস এলাকা থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালেই তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ভারতীয় রুপি ১৫৯৩ টাকা, বাংলাদেশি মুদ্রা ১৯৫০ টাকা, এক বোতল ভারতীয় মদ, একটি মোবাইল, আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, দুটি হাতঘড়ি, একটি ইয়ারবাড, মানিব্যাগ, মোবাইল চার্জার ও কাঁধ ব্যাগ উদ্ধার করা হয়।

পরে আটক মিটনকে আইনানুগ প্রক্রিয়ায় চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সীমান্তে ভারতীয় যুবক আটক

আপডেট সময় ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫