ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তেঁতুলিয়ায় মেশিন দিয়ে পাথর-বালু উত্তোলনের অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯)। জব্দ করা এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

পরে আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ।বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। ভোরে বিজিবির সদস্যরা পানিহাতা সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করলে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবি আরও জানায়, জব্দ করা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

আপডেট সময় ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬