ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তেঁতুলিয়ায় মেশিন দিয়ে পাথর-বালু উত্তোলনের অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সারা দেশের ন্যায় পাবনা জেলার সুজানগরেও গতকাল রোববার বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়।

বিকাল ৩টায় স্থানীয় মৎস্যজীবী এবং মৎস্যচাষীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে বের হওয়া ওই র‌্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ সভাপতিত্ব করার পাশাপাশি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ সাইফুল ইসলাম। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ (অবঃ) মোঃ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল, মৎস্য চাষী হাবিবর রহমান মাস্টার ও শেখ রহমত আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মোঃ নূরে আলম কাদেরী। পরে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সফল ৩জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬