ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশের সতর্ক অবস্থান সিপিবি কার্যালয়ের সামনে

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তি ভবন’-এর সামনে গিয়ে দেখা গেছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যদেরও লক্ষ্য করা গেছে। 

হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছে আটটি সংগঠন।

গতকাল (১৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান পিনাকী ভট্টাচার্য।

 বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল বলেন, সারাদেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলন চলছে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ হচ্ছে। আমরা কমিউনিস্ট পার্টি শুক্রবারও ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটির প্রতিবাদ সমাবেশ করেছি। তার অংশ হিসেবে আজকের কর্মসূচির ডাক দিয়েছে দেশের পনেরোটি বাম ও গণতান্ত্রিক ছাত্র ও যুব সংগঠন। যেমন আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করেছি, আজকেও সেভাবে অংশ নেব।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচিতে অংশ নিচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী শিল্পগোষ্ঠী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ (আম্বিয়া অংশ)-এর ছাত্র সংগঠন বিএসএলসহ অন্যান্য সংগঠন।

এই কর্মসূচিকে ঘিরে নানা রকম প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে একজন ইউটিউব ইনফ্লুয়েন্সার সিপিবির অফিস দখল ও ভাঙচুরের ঘোষণা দিয়েছেন।

ডা. সাজেদুল হক রুবেল বলেন, আমরা শেখ হাসিনার আমলে আগস্ট মাসেও এ ধরনের আক্রমণের শিকার হয়েছি। শুধু তাই নয়, আরও বহুবার আমাদের অফিস আক্রমণের শিকার হয়েছে। ২০১৩ সালে হাসিনার আমলে আমাদের পার্টি অফিস পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও আমরা ঘুরে দাঁড়িয়েছি। ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছি।

আমরা কমিউনিস্টরা সব ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

পুলিশের সতর্ক অবস্থান সিপিবি কার্যালয়ের সামনে

আপডেট সময় ১২:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫