যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৪ নভেম্বর ২০২৬) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ও কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















