ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি বালু কাটার ড্রেজার জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুটি ড্রেজারকে পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা জরিমানার পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাই ভাই এবং তহসিন সিফাত নামক ড্রেজার দুটির মালিক বি এম আতাহার বেপারী এবং ফরহাদ মোল্লা।

এর আগে ভাই ভাই ড্রেজারের পক্ষে মো. আব্দুল মান্নান এবং তহসিন সিফাতের পক্ষে আবুল কালাম এসিল্যান্ড অফিসে ড্রেজারগুলোর যাবতীয় কাগজপত্র নিয়ে হাজির হন।

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, আমরা গত দুইমাসে অবৈধ বালু চোরদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দুইটি ড্রেজারকে বালু মহাল আইনে নিয়মিত মামলা দিয়েছি। এছাড়াও মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। বালু চোরদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, এই অভিযান পরিচালনার সময় কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি বালু কাটার ড্রেজার জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এগুলোকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বালু চোরদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০১:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫