ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির দ্বিমত সংবিধান সংস্কার প্রস্তাবের ১৬টিতে

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

সংবিধান সংস্কার সংক্রান্ত ১৬টি প্রস্তাবের সঙ্গে দ্বিমত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন বলেন, ‘কমিশনের প্রস্তাবিত ৬৬টি সংস্কারের মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত পোষণ করেছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং বাকি ১৬টিতে আমাদের দ্বিমত রয়েছে।’

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংবিধান সংস্কার একটি চলমান ও প্রাসঙ্গিক প্রক্রিয়া। এটি সময় ও বাস্তবতার নিরিখে হালনাগাদ হতে থাকে। বিএনপি কখনোই সংস্কারের বিরোধিতা করেনি, বরং দেশ গঠনের স্বার্থেই সবসময় সংস্কারের পক্ষে সোচ্চার থেকেছে।’

প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে তাদের মতামত জমা দেয়। তখন থেকেই কমিশনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

বিএনপির দ্বিমত সংবিধান সংস্কার প্রস্তাবের ১৬টিতে

আপডেট সময় ০২:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫