ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় হামলা, আহত ৫

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের চরডাক্তার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে রামগতি থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নকুল চন্দ্র মজুমদার।

পেশাগত কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে পলক ঘরে প্রবেশ করে তার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। এতে বাধা দিলে টানাহেঁচড়া করে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে পলক।

মেয়ের চিৎকার শুনে তার বোন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে পলক তাকে চুলের মুষ্টি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকে। এ সময় দুই মেয়েকে বাঁচাতে তাদের মামা এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

এ ঘটনায় নকুল চন্দ্র মজুমদার শুক্রবার ২৫ (এপ্রিল) রামগতি থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, ‘বর্তমানে আমি পরিবারসহ বাড়িতে যেতে পারছি না। অভিযুক্তরা বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। আমি এর বিচার চাই।’

অভিযুক্ত পলক জানান, ‘একজন মহিলাকে রাস্তায় প্রায় বিবস্ত্র অবস্থায় দেখে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাই আমরা কয়েকজন।

এ সময় কে বা কারা আমাদের ওপর এলোপাতাড়ি হামলা করে। আমরা ওদের কাউকে চিনিও না। হামলার অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানান, ‘থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় হামলা, আহত ৫

আপডেট সময় ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫