ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্টের নির্দেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা প্রদানের বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের এ আদেশের ফলে এবার আফতাবনগরে পশুর হাট বসছে না।

গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদ উপলক্ষে রাজধানীতে পশুর হাট বসানোর জন্য ইজারার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তিতে ১১টি হাটের তালিকা ছিল, যার একটি ছিল আফতাবনগর। এ অবস্থায় আফতাবনগরে হাট বসানো বন্ধ চেয়ে ২৪ এপ্রিল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, আফতাবনগর একটি পরিকল্পিত আবাসিক এলাকা, যেটি রাজউকের অনুমোদিত। এখানে বিচারপতি, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করেন। প্রায় সাত হাজার প্লট নিয়ে গঠিত এই এলাকায় বহুতল ভবন ও পরিবারসমূহের বাস রয়েছে। এমন একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পশুর হাট বসালে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।

আইনজীবী আরও জানান, ২০২৩ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তির বিরুদ্ধেও রিট হয়েছিল। তখন হাইকোর্ট হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আপিল বিভাগের অনুমতিতে শুধু এল ব্লকের পরবর্তী অংশে হাট বসানো হয়েছিল, কিন্তু এ থেকে এইচ ব্লক পর্যন্ত হাট বসেনি।

আদালতের চলতি বছরের রায়ের ফলে এবার পুরো আফতাবনগর এলাকাতেই হাট বসানো বন্ধ থাকছে, যা এলাকাবাসীর স্বস্তির কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় ০১:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫