ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমদানি বাড়বে মার্কিন পণ্যের , কমবে শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এ লক্ষ্যে কিছু মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক হ্রাসের পাশাপাশি আমদানি বৃদ্ধির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এলপিজির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবদান তুলনামূলকভাবে কম। ২০২৩ সালে বাংলাদেশ ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের এলপিজি আমদানি করলেও এর মাত্র ৫১ দশমিক ৩২ মিলিয়ন ডলার এসেছিল যুক্তরাষ্ট্র থেকে। দেশটি ওই বছর ২০ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের এলপিজি রপ্তানি করেছিল।

বর্তমানে তুলা, ফেরোয়াস বর্জ্য ও স্ক্র্যাপ, প্রাকৃতিক গ্যাস, গম, তেল, দুধ ও ক্রিমসহ অল্প কিছু পণ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে বাংলাদেশ।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ‘আমরা এখনো নথিটি হাতে পাইনি। তবে যুক্তরাষ্ট্র সরকারের জন্য আমাদের জবাব প্রস্তুত করছি। আগামী দুই-তিন দিনের মধ্যে সেটি মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে পাঠানো হবে।’

তিনি আরও জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) নীতির ভিত্তিতে বাংলাদেশ শুল্ক কাঠামো যৌক্তিক করবে। ফলে যুক্তরাষ্ট্রকে দেওয়া শুল্ক হার অন্যান্য দেশেও প্রযোজ্য হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০০টি পণ্য শনাক্তে কাজ করছে, যেগুলোর ওপর বাংলাদেশ শুল্ক ছাড় দিতে পারে। এছাড়া, বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করেছে। ওরাকলের পাওনাও শিগগির পরিশোধ করা হবে। ব্যবসার পরিবেশ সহজ করতে বাংলাদেশ অশুল্ক বাধা কমানো এবং অফিসে নকল সফটওয়্যার ব্যবহারে বিরত থাকার প্রতিশ্রুতিও দেবে।

সম্প্রতি ইউএসটিআর বাংলাদেশকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র থেকেই ব্র্যান্ড পণ্য আমদানি করার। যেমন—জেনারেল মোটরসের গাড়ি বা এলজির পণ্য—যা সাধারণত অন্য দেশ থেকে আনা হয়। এছাড়া উড়োজাহাজ ক্রয়ে যুক্তরাষ্ট্রের বোয়িংকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।

এদিকে, গত ৭ মে ইউএসটিআরের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিনকে পাঠানো চিঠিতে শ্রম অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ডিজিটাল বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা না রাখতে ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতারও প্রস্তাব দেওয়া হয়েছে।

চিঠিতে ইউএসটিআরের দূত জেমিসন গ্রেয়ার বলেন, ‘বাংলাদেশের কৃষি ও শিল্প পণ্যের ওপর শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং অর্থনৈতিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমদানি বাড়বে মার্কিন পণ্যের , কমবে শুল্ক

আপডেট সময় ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫