ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় পার্টির ৬১ নেতা-কর্মী বিএনপিতে যোগদান খাগড়াছড়িতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।  শনিবার (১০ জানুয়ারি) রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় খাগড়াছড়ি আসনের বিএনপি প্রার্থী ও জেলা সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলীয় সদস্যপদ গ্রহণ করেন। একই সঙ্গে ২৬ জন জামায়াত সমর্থকও বিএনপিতে যোগ দিয়েছেন।

বিএনপিতে যোগ দেওয়া সকল নেতা-কর্মী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা। এর মধ্যে জাতীয় পার্টির দীঘিনালা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রয়েছেন।

জানতে চাইলে মো. চান মিয়া বলেন, চারদিকে ধানের শীষের জোয়ার দেখে আমরা ৬১ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছি। ভবিষ্যতে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেব।

জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মিথিলা রোয়াজা জানান, ৬১ জনের মধ্যে দু-একজন মাত্র জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, বাকিরা দলের কেউ নন। এছাড়া কয়েকজন দল পরিবর্তন করতে পারেন, তবে আসন্ন নির্বাচনে এতে কোনো প্রভাব পড়বে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

জাতীয় পার্টির ৬১ নেতা-কর্মী বিএনপিতে যোগদান খাগড়াছড়িতে

আপডেট সময় ১২:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬