ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে নবম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিরোনামহীনের ভোকালিস্ট ইশতিয়াক বিয়ে করলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

দেশের সংগীতাঙ্গনে আলোচিত ব্যান্ড শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। শনিবার (১০ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা, যেখানে উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের অনেক পরিচিত মুখ।

রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে জমকালো আয়োজনে সংগীত জগতের অনেক তারকা ও শিল্পী অংশ নেন। অনুষ্ঠানে শিরোনামহীনের শিল্পীরাও গান পরিবেশন করেন। তবে বিয়েতে উপস্থিত থাকলেও পাত্রীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

গত শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়,

‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট হিসেবে গত কয়েক বছরে শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন শেখ ইশতিয়াক। তার কণ্ঠে গাওয়া গান ‘এই অবেলায়’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তরুণ প্রজন্মের কাছে। সম্প্রতি গানটির সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ মুক্তি পেয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা

শিরোনামহীনের ভোকালিস্ট ইশতিয়াক বিয়ে করলেন

আপডেট সময় ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬