ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাজেটের আকার রাজস্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বললেন আমির খসরু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে আগের সরকারের ধারাবাহিকতা হিসেবে আখ্যা দিয়েছেন ।আমির খসরু বলেছেন, বাজেটের আকার দেশের রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বাজেটের মৌলিক দিকগুলোতেও গুরুতর গলদ রয়েছে।

গত সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

আমির খসরু বলেন, “রাজস্ব আয়কে ভিত্তি করে বাজেট করা উচিত। তাহলে প্রাইভেট সেক্টরে মানি ফ্লো বজায় থাকবে, বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমবে এবং ঋণ পরিশোধের চাপও হালকা হবে। কিন্তু দুঃখজনকভাবে বাজেট প্রণয়নে আমরা এখনো সেই মৌলিক জায়গা থেকে সরে আসতে পারিনি।”

আমির খসরু আরও বলেন, “এই বাজেট বাস্তবায়ন আগামী সরকারের জন্য কঠিন হবে। বর্তমান প্রস্তাবিত বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। বাজেটে কাঠামোগত সংস্কার না থাকলে অর্থনৈতিক চাপ আরও বাড়বে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাজেটের আকার রাজস্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বললেন আমির খসরু

আপডেট সময় ১১:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫