ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাগরের তলদেশে সামরিক জাদুঘর, আছে ট্যাংক-হেলিকপ্টার

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ০৩:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

জর্ডানের আকাবা শহরের উপকূলে লোহিত সাগরের তলদেশে রয়েছে বিস্ময়কর এক সামরিক জাদুঘর। দেশটিতে পর্যটকদের আকৃষ্ট করে এই ডুবন্ত জাদুঘরটি। পানির তলদেশে সাঁতার কেটে জাদুঘর পরিদর্শন করতে পারেন পর্যটকেরা।
পানির তলদেশে পড়ে আছে ট্যাংক, যুদ্ধে ব্যবহার করা গাড়িসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। এগুলো দেখতে স্কুবা ডাইভিং করছেন পর্যটকরা। এটি মূলত লোহিত সাগরের তলদেশে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের আকাবা শহরের উপকূলে অবস্থিত একটি সামরিক জাদুঘর। ২০১৯ সালে প্রথম এই সামরিক জাদুঘরটি উন্মোচন করা হয়, যা দেখতে ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকরা।

জাদুঘরটি তৈরি করতে একের পর এক ডোবানো হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া ট্যাংক, সৈন্যদের পিকআপ ও হেলিকপ্টার। আকাবার অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে এসে পর্যটকরা পানির নিচের সামরিক জাদুঘরের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ দেখারও সুবর্ণ সুযোগ পাবেন। স্কুবা ডাইভিং ও ডাইভিং মাস্ক পরে এখানে যেতে পারবেন।

জাদুঘরটিতে সামরিক গাড়ি, যন্ত্রপাতি সবমিলিয়ে মোট ১৯টি সরঞ্জাম রয়েছে। সরঞ্জামগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা, যাতে পর্যটকরা ঘুরে ঘুরে সাঁতার কেটে তা উপভোগ করতে পারেন। এছাড়া সামরিক যানগুলো ডোবানোর আগে এগুলো থেকে সব ধরনের ক্ষতিকর পদার্থ বের করে ফেলা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

সাগরের তলদেশে সামরিক জাদুঘর, আছে ট্যাংক-হেলিকপ্টার

আপডেট সময় ০৩:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪