ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুস্ঠিত শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূর ও উৎপাদন বৃদ্ধিতে ইজিপিপি কমিটির সভা: “কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না” পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাগরের তলদেশে সামরিক জাদুঘর, আছে ট্যাংক-হেলিকপ্টার

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ০৩:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

জর্ডানের আকাবা শহরের উপকূলে লোহিত সাগরের তলদেশে রয়েছে বিস্ময়কর এক সামরিক জাদুঘর। দেশটিতে পর্যটকদের আকৃষ্ট করে এই ডুবন্ত জাদুঘরটি। পানির তলদেশে সাঁতার কেটে জাদুঘর পরিদর্শন করতে পারেন পর্যটকেরা।
পানির তলদেশে পড়ে আছে ট্যাংক, যুদ্ধে ব্যবহার করা গাড়িসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। এগুলো দেখতে স্কুবা ডাইভিং করছেন পর্যটকরা। এটি মূলত লোহিত সাগরের তলদেশে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের আকাবা শহরের উপকূলে অবস্থিত একটি সামরিক জাদুঘর। ২০১৯ সালে প্রথম এই সামরিক জাদুঘরটি উন্মোচন করা হয়, যা দেখতে ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকরা।

জাদুঘরটি তৈরি করতে একের পর এক ডোবানো হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া ট্যাংক, সৈন্যদের পিকআপ ও হেলিকপ্টার। আকাবার অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে এসে পর্যটকরা পানির নিচের সামরিক জাদুঘরের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ দেখারও সুবর্ণ সুযোগ পাবেন। স্কুবা ডাইভিং ও ডাইভিং মাস্ক পরে এখানে যেতে পারবেন।

জাদুঘরটিতে সামরিক গাড়ি, যন্ত্রপাতি সবমিলিয়ে মোট ১৯টি সরঞ্জাম রয়েছে। সরঞ্জামগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা, যাতে পর্যটকরা ঘুরে ঘুরে সাঁতার কেটে তা উপভোগ করতে পারেন। এছাড়া সামরিক যানগুলো ডোবানোর আগে এগুলো থেকে সব ধরনের ক্ষতিকর পদার্থ বের করে ফেলা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ

সাগরের তলদেশে সামরিক জাদুঘর, আছে ট্যাংক-হেলিকপ্টার

আপডেট সময় ০৩:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪