ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মব উৎপাদনের জন্য সরকার দায়ী বললেন রাশেদ খাঁন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

দেশে মব উৎপাদনের সঙ্গে সরকার জড়িত কি না—এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিপ্লবী চরিত্র জনগণ প্রত্যাশা করেছিল, তা এখনও দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেছেন রাশেদ খাঁন।

আজ সোমবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গতকাল মবোক্রেসির মাধ্যমে লাঞ্ছিত হওয়ার পর বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছেন। মবোক্রেসি ও লাঞ্ছনার ঘটনা খুবই দুঃখজনক। সরকার মবের সাথে জড়িতদের গ্রেপ্তারের কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো—এই মব উৎপাদনের সাথে সরকার জড়িত নয় কি?’

রাশেদ খাঁন আরও লিখেছেন, ‘সরকারের মাথায় কেন বিতর্কিত একতরফা, নৈশ ও ডামি নির্বাচনের সঙ্গে জড়িত কমিশন, সচিব, ডিসি, এসপি এবং আওয়ামী লীগের ডামি, মামি, স্বতন্ত্রনামধারী এমপি ও মন্ত্রীদের গ্রেপ্তার বা সম্পদ বাজেয়াপ্তের চিন্তা কাজ করে না? বরং সরকারের উপদেষ্টারা সাবের-মান্নানসহ বেশ কিছু ডামি এমপির জামিন করিয়েছে, পুনর্বাসন করছে। যাদের টাকা আর উপদেষ্টাদের সাথে আত্নীয়তার সম্পর্ক আছে, তারা ধরাছোঁয়ার বাইরে।’

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করে রাশেদ খাঁন লিখেছেন, ‘এখনো পর্যন্ত আওয়ামী লীগের ৩ হাজারেরও বেশি মাথাওয়ালা ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি। শেখ পরিবারের একজনকেও সরকার ধরেনি। গণহত্যার সাথে সরাসরি যুক্ত কতজনকে ধরা হয়েছে? তাহলে গণহত্যার বিচার কীভাবে হবে?’

রাশেদ খাঁন আরও মন্তব্য করেন, ‘সরকার যতদিন আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে, ততদিন সমাজ থেকে মবোক্রেসি বন্ধ হবে না। মব উৎপাদনের দায় পুরোপুরি সরকারের। সরকারের দুর্বলতার কারণেই বারবার মবের ঘটনা ঘটছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মব উৎপাদনের জন্য সরকার দায়ী বললেন রাশেদ খাঁন

আপডেট সময় ০৩:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫