ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে বললেন মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি কিন্তু নতুন আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে। 

গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় নীলফামারী বড় মাঠে ‘প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন দাবিতে এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হবে।

প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, বাংলাদেশিরা বীরের জাতি। কারও রাঙ্গা চক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের বন্দর বন্ধ বা সেভেন সিস্টার নিয়ে রাজনীতি শুরু করলে ভারতের পেটে ভাত থাকবে না। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, তবে কোনো গোলামী করা চলবে না।

বক্তব্য শেষে নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আলহাজ্ব আমজাদ সরকার ও নীলফামারী-৪ আসনে আলহাজ্ব শহীদুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম।

দলটির জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াসীন আলীর সভাপতিত্বে বক্তব্য দেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ আবু তালহা ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ

নতুন আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে বললেন মুফতি ফয়জুল করীম

আপডেট সময় ০১:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫