ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের ​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন পিছিয়ে দিতেই ‘মব’ প্রশ্রয় দিচ্ছে সরকার বললেন রুমিন ফারহানা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, মব যারা তৈরি করছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। 

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এসব দেখতে দেখতে আমরা এমন একসময়ে আসলাম, যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন— ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যেকোনো দিনই তিনি চলে যাবেন। এর মাধ্যমে এই মবকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন। তিনি সরাসরি না বললেও তার কাজকর্ম ও আচার-আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন।

এসময় তিনি বলেন, ৩২ নাম্বার ভাঙা কিংবা এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, একটি বার্তা আছে। ‘এই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না’ বক্তব্যের মাধ্যমে এই বার্তাই জামায়াতের আমির দিলেন।

বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে, তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো। তাই খুবই ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এ রকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি

নির্বাচন পিছিয়ে দিতেই ‘মব’ প্রশ্রয় দিচ্ছে সরকার বললেন রুমিন ফারহানা

আপডেট সময় ১২:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫