ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও ব্যর্থ সাকিব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ঝড় তুলেছিলেন । সেই ম্যাচে তার ৫৭ রানের অপরাজিত ইনিংস আর ৪ উইকেটের ম্যাজিক্যাল স্পেলে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ধ্বংস করে জয় পেয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে এরপরই যেন সব উল্টো পথে হাঁটছে সাকিবের জন্য।

দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে নিস্তেজ থাকার পর এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও হতাশাজনক পারফরম্যান্স দেখালেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আজকের ম্যাচে গায়ানা প্রথমে ব্যাট করে ১৩৮ রানের লক্ষ্য দেয়। দলের হয়ে মঈন আলীর ৩৮ বলে ৪০ এবং শেরফান রাদারফোর্ডের ২৩ বলে ৩৩ রানের ইনিংস দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়। দুবাইয়ের বোলিংয়ে কালিম সানা নেন ৪টি উইকেট, পাশাপাশি ডমিনিক ড্রেকস, গুলবাদিন নাইব ও কাইস আহমেদ নেন একটি করে উইকেট।

বল হাতে সাকিব ৪ ওভার বোলিং করে দেন মাত্র ২১ রান, কিন্তু কোন উইকেটের দেখা পাননি। এরপর ব্যাটিংয়ে নামলেও নিজের সেরাটা দিতে ব্যর্থ হন। মাত্র ৫ বলে ৪ রান করে মঈন আলীর শিকার হয়ে ফেরেন তিনি।

দলের অন্যান্য ব্যাটারদের অবস্থাও ছিল যাচ্ছেতাই। দুই অঙ্কের কোটা পার করতে পেরেছেন মাত্র তিনজন — সেদিকউল্লাহ আতাল (২৫), নিরোশান ডিকওয়েলা (২৬) এবং কাইস আহমেদ (১০)। শেষ পর্যন্ত ৮১ রানে গুটিয়ে যায় দুবাই ক্যাপিটালস, হেরে যায় ৫৭ রানের বিশাল ব্যবধানে। গায়ানার পক্ষে ইমরান তাহির ছিলেন বিধ্বংসী, নেন ৪টি উইকেট।

অথচ দুর্দান্ত শুরুর পর এমন ধারাবাহিক ব্যর্থতা সাকিবের জন্য যেমন হতাশার, তেমনি তার দলের জন্যও বড় ধাক্কা। প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করে শীর্ষে উঠে আসা দলটি এখন নেমে গেছে চতুর্থ স্থানে। তিন ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট, নেট রান রেটও ঋণাত্মক (-০.৯৭১)।

গায়ানা তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

আবারও ব্যর্থ সাকিব

আপডেট সময় ১২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫