ময়মনসিংহ , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্র খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত নলছিটির বিভিন্ন খাল-বিলে অবাধে চলছে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পরকীয়া প্রেমের চরম পরিণতি: চাচিকে নিয়ে পালালো ভাতিজা, থানায় আইনি পদক্ষেপ পূর্বধলায় বিএনপি নেতা মোবারক তালুকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ জানিয়েছেন তাহেরী চলছে একনেক সভা, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার হরতালের ডাক ফটিকছড়িতে ​গ্যাসের তীব্র হাহাকার: ফিলিং স্টেশনগুলোতে গাড়ি দীর্ঘ সারিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লুৎফুজ্জামান বাবর চিকিৎসার জন্য চীনে যাচ্ছেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

চিকিৎসার জন্য কাল চীনে যাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য রোগের চিকিৎসা নিবেন তিনি। 

বাবরের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগের কারণে তার নানা ধরনের অসুস্থতা দেখা দিয়েছে। ইউরোপ-আমেরিকার পাশাপাশি এশিয়ার সিঙ্গাপুরে এ সংক্রান্ত ভালো চিকিৎসাব্যবস্থা আছে। তবে ব্যয় সংকোচনের জন্য তিনি চীনে যাচ্ছেন। প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষে আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

১৭ বছর কারাভোগের পর এ বছর ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন সরকার ও পরে পুরো আওয়ামী আমল জুড়েই কারাগারে ছিলেন এই বিএনপি নেতা। এ সময়ে তার নামে দায়ের অনেকগুলো মামলার মধ্যে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবগুলো মামলা থেকে খালাস পান তিনি।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়লাভ করেন তিনি। ২০০১-২০০৬ মেয়াদে জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

লুৎফুজ্জামান বাবর চিকিৎসার জন্য চীনে যাচ্ছেন

আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫