ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার দাবী

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।​রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।

​সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সরকারি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজনের মতামত মনোযোগসহকারে শোনেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনের সকল পর্যায়কে নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন

পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার দাবী

আপডেট সময় ০২:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬