ময়মনসিংহ , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ রাজারহাটে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে পূর্বধলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সংরক্ষিত নারী আসনের এমপির খাদ্যসামগ্রী সহায়তা জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার দাবী সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, বিড়ি এবং ফেনসিডিল উদ্ধার সঠিকভাবে রোগ নির্ণয়ে বাংলাদেশ পিছিয়ে আছে বললেন স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কে ? জানালো সুপার কম্পিউটার ফিফার কাছে তদন্তের অনুরোধ ইকুয়েডরের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সংরক্ষিত নারী আসনের এমপির খাদ্যসামগ্রী সহায়তা

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো একটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষ থেকে জরুরি খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

গত ​শনিবার (৪ জুলাই) সন্ধ্যার পর উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামে ভুক্তভোগী লিটন আকন্দের পরিবারকে সান্ত্বনা দিতে ও খোঁজখবর নিতে যান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মরিচ ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
​সহায়তা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন আকন্দ, সাবেক যুবদল যোগাযোগ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানা যুবদল নেতা আব্দুল আউয়াল, ছাত্রদল নেতা আমিন এবং স্বেচ্ছাসেবক দল নেতা খলিল প্রমুখ।

অগ্নিকাণ্ডের পটভূমি:
এর আগে গত বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. লিটন আকন্দের (৪৫) বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যায় লিটন আকন্দের বাড়িতে হঠাৎ আগুন লাগলে তা দ্রুত চারপাশের টিনের ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে একটি চারচালা টিনের বসতঘর ও একটি দুচালা টিনের রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড় ও সংসারের যাবতীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আগুনে বিনষ্ট হয়।
​প্রথমে স্থানীয় লোকজন পাশের পুকুর ও বাড়ির পানির সংযোগ থেকে পানি এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এই অগ্নিকাণ্ডে পরিবারটি চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্বধলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সংরক্ষিত নারী আসনের এমপির খাদ্যসামগ্রী সহায়তা

আপডেট সময় ০২:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬