নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নভুক্ত উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দিরের সার্বিক আলোর সুব্যবস্থার জন্য মাননীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব মানসুরা আলমের পক্ষ থেকে একটি সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) উপহার দেওয়া হয়েছে।
গত বুধবার (১৫ জুলাই) বিকাল ৫ ঘটিকায় এখানে আনুষ্ঠানিকভাবে এই সৌর বিদ্যুৎ প্যানেলটি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষে তাঁর বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন (ইশতিয়াক আহামেদ বাবুর) সার্বিক সহযোতায় এই সোলার প্যানেলটি তুলে দেন। জাতীয়তাবাদী তাঁতী দল পূর্বধলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল পূর্বধলা উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি
জনাব মোঃ আব্রাহাম লিংকন।
সৌর বিদ্যুৎ প্যানেলটি গ্রহণ করার সময় উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ডাঃ দ্বীজেশ রঞ্জন ভৌমিক ( সুমন) ও সাধারণ সম্পাদক বাবু শৈলেন্দ্র চন্দ্র দাসসহ কমিটির অন্যান্য পদধারী নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মন্দিরের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য বাবু চন্ডিচরণ দাস ও বাবু দীনেশ চন্দ্র চক্রবর্তী উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।
হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্যের “প্রতিনিধি ইশতিয়াক আহমেদ বাবু” তাঁর বক্তব্যে বলেন, “মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে পূর্বধলা উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল মন্দির ও শ্মশানের উন্নয়নে এ ধরনের অনুদান ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”
মন্দির কমিটির নেতৃবৃন্দ এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের জন্য “মাননীয় সংসদ সদস্য জনাব মানসুরা আলম এবং তাঁর প্রতিনিধি জনাব ইশতিয়াক আহমেদ বাবুর: প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সৌর বিদ্যুতের আলোয় মন্দিরের ধর্মীয় পরিবেশ ও নিরাপত্তা আরও জোরদার হবে।

হারাধন সূত্রধর :পূর্বধলা (নেত্রকোনা)বিশেষ প্রতিনিধি 


















