ময়মনসিংহ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১; পলাতক ১ ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ব্রহ্মপুত্রের তলদেশে পাইপলাইন কেটে গ্যাস চুরির চেষ্টা: কটিয়াদীতে জনমনে আতঙ্ক বিরল সীমান্তে আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল জব্দ করল বিজিবি গোপালগঞ্জে র‍্যাবের থাবা: ২৩০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে নেত্রকোণায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ক্ষমতার অপব্যবহার ও নৃশংসতা: জুলাই গণহত্যায় পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নেত্রকোণায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন ইনস্টিটিউটে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে  প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করেছেন বলে বার্ন ইনস্টিটিউটের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে। 

এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদলটি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করবেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে (২৩ জুলাই) ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এদিকে বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে ইনস্টিটিউটটির পরিচালক নাসির উদ্দিন বলেন, ভারত, আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে আগাবো। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা

ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন ইনস্টিটিউটে

আপডেট সময় ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫