ময়মনসিংহ , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর স্টেশনে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন জাতীয় ঈদগাহে গৌরীপুরে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডভন্ড’ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সংশয় ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত একদিনে ১০ হাজার অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতুতে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা দুপুর ১টার মধ্যে তারেক রহমান বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন ঈদের টানা সাত দিনের ছুটি আজ থেকে শুরু হচ্ছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনার বিচারের আগে শহীদ পরিবার নির্বাচন মানবে না বললেন নাসিরউদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনার বিচারের আগে শহীদ পরিবার বাংলাদেশে নির্বাচন মানবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর আশুলিয়ার বাইপাইল মোড়ে অনুষ্ঠিত এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন নাসিরউদ্দীন পাটওয়ারী।

নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ভারত সরকারকে বলবো, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। একই গঙ্গাজলে কেউ নামাজ পড়ে, কেউ সিঁদুর পড়ে। কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন। কারণ, সে খুন করে পালিয়েছে। আমাদের শহীদদের মায়েরা শেখ হাসিনার বিচারের জন্য এখনও অপেক্ষারত। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদ পরিবার বিচারের আগে বাংলাদেশে নির্বাচন মানবে না।

নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে কাঁটাতারে ফেলানির মরদেহ ফেলে গত ৫০ বছরে বাংলাদেশের জনতার ওপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছে, আধুনিক সভ্যতার কোনও রাষ্ট্র এমন নির্যাতনের শিকার হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় যে নাগরিক বিল রয়েছে, শেখ হাসিনা সেখানে মোদি সরকারের সঙ্গে হাত মিলিয়ে সেখানকার বাঙালি মুসলমানদেরকে রাতের বেলায় বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালাচ্ছে।

পাটওয়ারী বলেন,আমাদের আহত ভাইয়েরা এখনও হাসপাতালে রয়েছে। তারা তাদের অঙ্গহানি করেছে বাংলাদেশে সংস্কারের জন্য। যদি বাংলাদেশে সংস্কারের বিরুদ্ধে কেউ যেতে চায়, কাতারে কাতারে হাসপাতাল থেকে আমাদের আহত ভাইয়েরা রাজপথে নেমে আসবে। দেখবো আপনাদের চাঁদাবাজির কতটুকু শক্তি। সেই পেশিবলের শক্তির সামনে আমরাও দাঁড়াবো, রক্তের গঙ্গা বয়ে যাবে। বাংলাদেশে আমরা আর কোনও ফ্যাসিবাদ কায়েম করতে দেবো না।

এ সময় শেখ মুজিবকে ভারতীয় এজেন্ট উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনার বাপ, বঙ্গবন্ধু একটা ভারতীয় এজেন্ট। আমাদেরকে একটা সংবিধান বানিয়ে দিয়েছিল, যেই সংবিধানে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল। বাঙালি বলে অন্যান্য জাতিসত্তাকে তারা বাংলাদেশ থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালিয়েছিল। আমাদের হিন্দু ভাইদের জমিজমা দখল করেছিল, তাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। আলেমদের জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যুদ্ধ ঘোষণা করেছিল।

এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, ঢাকা জেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির

শেখ হাসিনার বিচারের আগে শহীদ পরিবার নির্বাচন মানবে না বললেন নাসিরউদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০১:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫