ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্লোগানে মুখর শাহবাগ ছাত্রদলের নেতাকর্মীদের

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশ শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন।

প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। স্বৈরাচার নিপাত যাক, খালেদা জিয়া ভয় নাই, জিয়ার সৈনিক এক হও এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোড়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, সকালেই আমরা সমাবেশস্থলে পৌঁছেছি। নাস্তা শেষে নেতাকর্মীদের চাঙা রাখতে বারবার স্লোগান দিচ্ছি। আমাদের কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে আজ এখানে এসেছে। তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠের মানুষ।

দিনাজপুর জেলা ছাত্রদলের নেতা রানা ইসলাম বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

স্লোগানে মুখর শাহবাগ ছাত্রদলের নেতাকর্মীদের

আপডেট সময় ১২:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫