ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত টুথপেস্ট ছাড়াও যেসব পণ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, শরীরের কী ক্ষতি করে? সিলেটে বড় চালান জব্দ: পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার হলো অর্ধকোটি টাকার বিদেশি মদ রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নরসিংদীর শিবপুরে সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই জানিয়েছেন আপিল বিভাগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও সাঁওতালদের ওপর হামলার অভিযোগ বিএনপির বহিষ্কৃত সেই নেতার বিরুদ্ধে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের ওপর হামলার অভিযোগ উঠেছে রাজাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে। এর আগে এক সাঁওতাল নারীকে মারধরের ঘটনায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই ঘটনায় গ্রেপ্তারও হন তিনি। তবে জামিনের বেরুনোর পর তার বিরুদ্ধে আবারও সাঁওতালদের ওপর হামলার অভিযোগ উঠলো।

সবশেষ রোববার (১৭ আগস্ট) রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন শ্যামবালা হেমব্রম নামে ভুক্তভোগী এক সাঁওতাল।

শ্যামবালা হেমব্রম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান রফিকুল ইসলামের বাবা হেকিম মন্ডল ও তার ভাইয়েরা তিন একরের বেশি জমি জাল দলিল করে ভোগদখল করে আসছেন। সেই জমিতে শুক্রবার বিকেলে তারা ধান রোপণ করতে যান। রফিকুল চেয়ারম্যান, তার ভাই শফিকুল ইসলাম ও মেজবাউল ইসলাম দলবল নিয়ে ধান চাষে বাধা দেন। তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

সাঁওতালদের ওপর হামলার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন রফিকুল ইসলাম। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই জমি আমার বাবা হাকিম মন্ডল ৩৫ বছর আগে হোপনা হেমব্রমের কাছ থেকে কিনে নেন। সেই থেকে আমরা চাষবাদ করে আসছি। এই জমির মালিকানাসংক্রান্ত সব বৈধ কাগজপত্র আমাদের রয়েছে। উল্টো সাঁওতালরা আমাদের জমিতে ধান রোপণ করতে যান। এতে বাধা দিলে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে আমার ভাই শফিকুল ইসলাম মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সাঁওতালরা থানায় একটি অভিযোগপত্র দিয়েছে। আমি হাতে পেয়েছি রোববার গভীর রাতে। ঘটনাটি তদন্ত করে মামলাটি নথিভুক্ত করা হবে।’

উল্লেখ্য এর আগে গত ৩ জানুয়ারি উপজেলার বিরাট এলাকায় ফিলিমোনা হাসদা (৫৫) নামের এক সাঁওতাল নারীকে মারধর করেন চেয়ারম্যান রফিকুলের লোকজন। সেই ঘটনায় পুলিশ ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামিনে আছেন। ওই ঘটনার পর রফিকুল ইসলামকে উপজেলা বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবারও সাঁওতালদের ওপর হামলার অভিযোগ বিএনপির বহিষ্কৃত সেই নেতার বিরুদ্ধে

আপডেট সময় ১০:৪৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫