ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাচ্চা হওয়ায় মাফ করেছি, পাগলামি করলে মাফ নাই বললেন বিএনপি নেতা

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, কিছু নাবালক দলের নেতাকর্মী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগে বাচ্চা হওয়ায় তাদের মাফ করা হয়েছে। কিন্তু এখন যদি তারা পাগল হয়, তাহলে তাদের মাফ করা হবে না।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৭ বছর বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি যে সকল ভাইয়েরা গুম হয়েছেন, খুন হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সেই সকল পরিবার কিন্তু আগামী দিনে নির্বাচন চায়। গণতান্ত্রিক সরকার দেখতে চায়।

এ সময় মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া,জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, আরিফ সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

বাচ্চা হওয়ায় মাফ করেছি, পাগলামি করলে মাফ নাই বললেন বিএনপি নেতা

আপডেট সময় ০১:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫