ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগ নেতাকর্মীরা রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দিনাজপুরে পুলিশে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন রিজভী শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫-এর অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্ভিক্ষ এলে উপদেষ্টারা হাঁস খেতে পারলেও জনগণ পারবে না বলে মন্তব্য করেছেন রিজভী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ভিক্ষ এলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুয়েক জায়গায় হাঁস খেতে পারলেও জনগণ তো আর পারবে না বলে মন্তব্য করেছেন।

আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের পক্ষ থেকে রিকশা ও ভ্যানগাড়ি চালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। 

তিনি  বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সরকারের আন্তরিকতার অভাব আছে তা নয়। দ্রব্য মূল্য কিছুটা নিয়ন্ত্রণে এলেও কর্মসংস্থান তৈরি হয়নি। দিন দিন কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে।’কর্মসংস্থান না থাকলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের উপদেষ্টারা দুয়েক জায়গায় হাঁস খেতে পারবেন যেকোনো জায়গায়। কিন্তু জনগণ তো পারবে না। মানুষের খুদার সঙ্গে রাজনীতি করা যাবে না। কর্মসংস্থান যেন ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকেই করতে হবে।’
রিজভী আরও বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে সুপারিশ আসবে। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত সংসদ করবে।’‘একটি দল বলছে আগেই গণভোট দিতে হবে, কেন? যদি সংবিধানের মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয়, তা করবে নির্বাচিত সরকার।’
 সরকার যদি অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে নির্বাচন হুমকির মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন রিজভী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

দুর্ভিক্ষ এলে উপদেষ্টারা হাঁস খেতে পারলেও জনগণ পারবে না বলে মন্তব্য করেছেন রিজভী

আপডেট সময় ০১:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫