ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে বললেন নাহিদ শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাঁঠালিয়া থানায় নবাগত ওসি মেহেদী হাসানের যোগদান ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় ট্রাকসহ ৩৬ মোবাইল ও চালক আটক ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি শার্শায় গোগা সীমান্তে বিজিবি’র অভিযানে ২২০ বোতল উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ যশোর জেলা আইনজীবী সমিতির কার্যক্রমে ডিজিটাল যুগের সূচনা গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে বললেন নাহিদ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপি সরকার জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় রাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সরকার। এর পরিণতিতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনে ভূমিকার জন্য তারা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। নিজের জীবনদানের মধ্য দিয়ে তাকে সেই প্রায়শ্চিত্ত করতে হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, সংস্কার ও বিচার নিশ্চিত না করে জাতীয় ঐক্যের কথা বলার অর্থ নেই। জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে। তিনি দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভেন্যুর সামনে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে বললেন নাহিদ

রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে বললেন নাহিদ

আপডেট সময় ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬