ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডিসি অফিসের কেটলি চুরি, দ্বিতীয় বারে হাতেনাতে ধরা যুবক

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে চায়ের কেটলি ও ওয়াশরুমের ফিটিংস চুরি এবং মাদক সেবনের দায়ে হৃদয় (২৫) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শনিবার (২৩ আগস্ট) দুপুরে হৃদয় অফিস থেকে একটি কেটলি চুরি করে পাশের ওষুধের দোকানে বিক্রি করে। পরে আবারও চুরির চেষ্টা করলে কর্মচারীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত হৃদয়কে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। হৃদয় দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি সার্কিট হাউসের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সে ঘটনায়ও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা কারাগারের কারাধ্যক্ষ শাহরিয়ার আলম চৌধুরী জানান, গ্রেপ্তারের সময় হৃদয় নিজের পরিচয় ও ঠিকানা গোপন রেখেছিল। কারাগারে ঢোকার পর সে নিজের পরিচয় প্রকাশ করে। তার বাবার নাম দ্বীপ চরণ। বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ক্যাম্পপাড়া এলাকায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

ডিসি অফিসের কেটলি চুরি, দ্বিতীয় বারে হাতেনাতে ধরা যুবক

আপডেট সময় ১০:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫