ময়মনসিংহ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও ভেসে এলো অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:২৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের চর ধূলাসার সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে  মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় জেলে জালাল ফকির জানান, সাগর থেকে মাছ শিকার করে তীরে ফিরছিলাম, ঠিক তখনই দেখি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে একটি মরদেহ ভাসছে। কাছাকাছি গিয়ে দেখি মাথায় কোনো চামড়া নেই। সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগে সমুদ্রে ডুবে যাওয়া কোনো জেলের হতে পারে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এর আগে গত শনিবার কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় লাল কম্বল মোড়ানো এক ব্যক্তির মরদেহ ভেসে আসে। তিনদিনের ব্যবধানে সৈকতে দুই মরদেহ ভেসে আসার ঘটনায়  এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

আবারও ভেসে এলো অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে

আপডেট সময় ০৯:২৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫