ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কক্সবাজারে পাহাড় ধ্বসে শিশুসহ ২ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

সংগ্রহীত

অনলাইন সংবাদ-

কক্সবাজারে ভারি বর্ষণের ফলে আবারও পাহাড় ধ্বসে পড়েছে। এতে করে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে শুরু হওয়া ৪ ঘণ্টা ধরে টানা ভারি বর্ষণের পর আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু হয়।
মৃত ব্যাক্তিরা হলেন শহরের ৬নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০)। অপরজন হলেন শহরের ৭নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে মো. হাসান (১০)।

কক্সবাজারে পাহাড় ধ্বসে শিশুসহ ২ জনের মৃত্যু

জমিলার স্বামী করিম জানান, সকাল ৬.১৫ টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম স্বপরিবারে। এসময় আচমকা পাহাড়ের কাদামাটি বসতঘরে পড়লে চাপা পড়ে আমার স্ত্রী জমিলা। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।মৃত শিশু হাসানের পরিবার জানায়, পাহাড় ধ্বসে মাটি ঘরের দেওয়ালে পড়লে মাটির দেওয়ালসহ আসবাবপত্র পড়ে শিশু হাসানের গায়ে। ঘটনাস্থল থেকেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

কক্সবাজারে পাহাড় ধ্বসে শিশুসহ ২ জনের মৃত্যু-

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধ্বসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধ্বসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

কক্সবাজারে পাহাড় ধ্বসে শিশুসহ ২ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪