ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

মাটি ও মানুষ ডেস্ক:

নেত্রকোনার পূর্বধলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান দের দ্বায়িত্বগ্রহণে বরণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর তাদেরকে বরণ করে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার বেলা ১২টায় দায়িত্বভার গ্রহণের আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল , ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আলী , মহিলা ভাইস চেয়ারম্যান মনি কর্মকার।

পরে উপজেলা পরিষদের হলরুমে প্রথম মাসিক সভা শুরুর পূর্বে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সকল ইউপি চেয়ারম্যান,সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানদের পক্ষে নবনির্বাচিতদের শুভেচ্ছায় বরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান’র সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভায় বক্তব্য দেন-উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, ভাইস-চেয়ারম্যানমোঃ আব্দুল আল আলী, ভাইসচেয়ারম্যান মনি কর্মকার, , পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ অন্যরা।এদিন নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদ চত্বর ও সভাকক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি ফুল হাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং পূর্বধলা উপজেলাবাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চান।এ সময় তিনি উপজেলার অবকাঠামো উন্নয়ন ও জনগণের মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪