ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।গতকাল  শুক্রবার (৫ সেপ্টেম্বর) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

নিহতের নাম মোহাম্মদ মাহবুব (৩৫)। তিনি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস গ্রামের জলিল হাওলাদারের ছেলে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে মেঝো ভাই রেজাউল হাওলাদার ছোট ভাই মাহবুবের মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে চরবিশ্বাস ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন। এরপর তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন।
 
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, ‘বাড়িতে বসে রেজাউল ও মাহবুবের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে রেজাউল হঠাৎ পেছন থেকে লাঠি দিয়ে মাহবুবকে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
 
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।’ 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

আপডেট সময় ০১:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫