ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২ কলেজছাত্রী পূজামণ্ডপ থেকে ফিরে অসুস্থ হন, পুলিশ বলছে ‘অ্যালকোহল পানে’ মৃ*ত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

ফরিদপুরে ‘অ্যালকোহল পানে’ দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার মধ্যরাতের পর ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

দুই তরুণী হলেন- সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন- একই কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজের ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় পূজামণ্ডপ থেকে ফিরে আসেন তারা। পরে দুজনই অসুস্থ হয়ে পড়েন।

দুই তরুণীর সঙ্গে একই বাসায় থাকা চাকরীজীবী নারী বিথি সাহা সমকালকে জানান, রাতে তাদের অবস্থায় খারাপ হতে থাকে। ফলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, তরুণীদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় অ্যালকোহল পানে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত পূজা ও রত্না শুক্রবার সন্ধ্যায় পূজা দেখতে বের হন। রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিথি নামের এক নারী তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

ওসি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

২ কলেজছাত্রী পূজামণ্ডপ থেকে ফিরে অসুস্থ হন, পুলিশ বলছে ‘অ্যালকোহল পানে’ মৃ*ত্যু

আপডেট সময় ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪