ময়মনসিংহ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য জানিয়েছেন ড. তিতুমীর বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি জয়পুরহাটের পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা চুরির কথা প্রথমে স্বীকার করেন সোহান, পরে তার মুখে রাকিব ও মুক্তার দম্পতির নাম, তদন্তে পুলিশ আজ থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্লান মহোৎসব শুরু গণদাবি আদায় না করে রাজপথ ছাড়ব না: আল্লামা মামুনুল হক টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিজিবি, পুলিশ ও মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে যশোর-মাগুরা মহাসড়কে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনায় চালকসহ আহত বেশ কয়েকজন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে না‌জিরপুর দা‌খিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তাঁরা জামায়াতে যোগদান করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি ছোট থেকে বিএনপি করতাম। দলের জন্য জেল খেটেছি। বিএনপির চাঁদাবাজিতে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি। আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। মূলত আমি খেয়াল করেছি, বিএন‌পি ইসলা‌মিক আদ‌র্শের নয়। তাই আমি জামায়া‌তে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল।’

নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ইস্রাফিলকে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে চলতি বছরের ৯ মে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে এবং কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য জানিয়েছেন ড. তিতুমীর

বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে

আপডেট সময় ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫