ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ সিরাজগঞ্জে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও চারজন যুগ্ম-আহ্বায়কসহ ১৯ জন পদত্যাগ করেছেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এর আগে, শনিবার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিবুল ইসলাম ও সদস্যসচিব রঞ্জু আহম্মেদ মুন্সী সই করা একটি পত্রে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে আব্দুল লতিফ লেবুকে আহ্বায়ক ও আব্দুর রউফকে সদস্যসচিব করা হয়।

এতে আরও বলা হয়, যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে।

নতুন কমিটির ৩১ সদস্যের মধ্যে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ মোট ১৯ জন পদত্যাগের ঘোষণা দেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের দিয়ে নতুনভাবে কমিটি গঠনের আহ্বান জানান।

এ প্রসঙ্গে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিবুল ইসলাম বলেন, সাংগঠনিকভাবে ওই কমিটি আমি ও সদস্যসচিব অনুমোদন দিয়েছি সত্য। কিন্তু কমিটির তালিকা চূড়ান্ত করেছে জেলা কমিটি। আমরা শুধু স্বাক্ষর করেছি মাত্র।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ সিরাজগঞ্জে

আপডেট সময় ১১:৩৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫