ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুম প্ল্যাটফর্মে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুননির্ধারণ গ্যাসগ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু মৌলভীবাজার সফর: সিলেটে অবতরণের পর সড়কপথে রওনা দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন ১৯ জনের চাকরির সুযোগ শিক্ষক নিয়োগে জালিয়াতি: ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ, এমপিও বাতিলের শঙ্কা ​মেসির চোখের জল: গোল উদযাপনের আড়ালে লুকিয়ে কোন আবেগ? এস আলমের শেয়ার পুরানো মালিককে দেয়ার দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মেসি যেদিন খেলা ছেড়ে দেবেন, আমরা তাকে ভীষণভাবে মিস করব বললেন স্ক্যালোনি মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী জাবির ছাত্রী হলে মাদক সেবন, বহিষ্কার ২ নারী শিক্ষার্থী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেকৃবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রাস্তা সংস্কার করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন রাস্তাটি নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আহমেদুল কবীর তাপস, সাধারণ সম্পাদক বি.এম. আলমগীর কবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ অন্যান্য নেতাকর্মীরা স্বশরীরে কাজ করে রাস্তার মেরামত কার্যক্রম সম্পন্ন করেন।

দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে, ক্যাম্পাসে প্রবেশ ও বাহির হওয়ার এই গুরুত্বপূর্ণ পথে চলাচলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বি.এম. আলমগীর কবীর বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি আমাদের চোখে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই জনগুরুত্বপূর্ণ কাজটি করার সিদ্ধান্ত নিই। আমরা মনে করি, ছাত্ররাজনীতির মূল লক্ষ্যই হলো সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।

সংগঠনটির সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট সংলগ্ন রাস্তা দীর্ঘদিন যাবত কাটা ছিল এবং সেখানে পানি জমে সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সকলের যাতায়াতের অসুবিধা হতো। এই বর্ষাতে বিষয়টা আরো প্রসারিত হয়েছে। ফলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেরা উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের সুবিধার্থে এই ভাঙা রাস্তা মেরামতের দায়িত্ব আমরা হাতে নিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুম প্ল্যাটফর্মে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুননির্ধারণ

শেকৃবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় ১২:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫