ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকালে প্রিজন ভ্যানে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিসহ সাবেক ১০ জন মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরী ছাড়াও সচিব ও সাবেক সংসদ সদস্যসহ মোট ৪৫ জন।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এ এই সাত মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় তাদের বিরুদ্ধে বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও সময় আবেদন করতে পারে প্রসিকিউশন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার দিনভর এ মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, ‘প্লেস অব অকারেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন

৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ১২:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫