ময়মনসিংহ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস জব্দ ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক সালিশে বাদীর পক্ষে রায়, তবুও জমি ও দোকানের দখল ফিরে পাননি সাইফুল ইসলাম ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনতায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সরিষাবাড়ী উপজেলায় বাড়িতে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার, পরে ১২ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি দিনাজপুরের ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মার্কিন রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজ তথ্যমন্ত্রীর বাড়িতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ আয়োজন বরিশালের স্থানীয় সংস্কৃতি, মানুষ ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আন্তরিক পরিচয়ের সুযোগ তৈরি করে। মধ্যাহ্নভোজের আগে তিনি তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।

মধ্যাহ্নভোজে বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন পদ পরিবেশন করা হয়। মেনুতে ছিল ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছ, নানা রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার দেশীয় খাবার।

মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

মার্কিন রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজ তথ্যমন্ত্রীর বাড়িতে

আপডেট সময় ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬