ময়মনসিংহ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ নেত্রকোণায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের সমাপনী শেরপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ ৫ বছরের শিশু রাফসানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান টাঙ্গাইলে ‘বিশ্ব শিক্ষক দিবস স্মারক আলোচনা ও সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত গোপালগঞ্জে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর স্ট্যামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা

জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সাধারণ সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নেত্রকোণায় সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে নেত্রকোণার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান সেবাগ্রহীতাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও আবেদনের বক্তব্য ধৈর্যসহকারে শুনেন।

​জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সহায়তা, ব্যক্তিগত ও সামাজিকভাবে নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। শুনানি চলাকালে বেশ কিছু আবেদনের বিষয় বিবেচনা করে জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​এছাড়া যেসব আবেদন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, সেগুলোর ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।

গণশুনানি শেষে উপস্থিত কয়েকজন সেবাগ্রহীতা সন্তোষ প্রকাশ করে জানান, জেলা প্রশাসকের এমন জনবান্ধব উদ্যোগে সরাসরি সমস্যার কথা বলতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে সাধারণ মানুষের সরকারি দপ্তরের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

​জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে নিয়মিত এই গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ

নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা

আপডেট সময় ০৩:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬