ময়মনসিংহ , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২ টেকনাফে অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি জনবল নেবে আড়ং আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার ​চলে গেলেন চট্টগ্রামের অভিভাবক খ্যাত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব বললেন স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় পার্টিকে কোথাও সভা-সমাবেশ করতে না দিতে ছাত্র অধিকার পরিষদের আহ্বান

জাতীয় পার্টিকে কোথাও সভা-সমাবেশ করতে না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বঙ্গভবনে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত অন্তবর্তীকালীন সরকারের ভুল ছিল।

রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ না হওয়ার বিষয়ে শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশ না করার বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, কাকরাইল ও আশপাশের এলকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আমরা যেহেতু শান্তি প্রিয়, তাই পুলিশের নিষেধাজ্ঞা মেনে সমাবেশ করছি না।

রাজধানীর কাকরাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিজেদের পোড়া কার্যালয়ের সামনে আজ শনিবার সমাবেশ করবে বলে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। তবে এই সমাবেশ করতে দেয়া হবে না বলে এদিন বিকেলে জানায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। তারা-ও শনিবার সকাল ১১টায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া। দুই পক্ষের পাল্টা কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমপি ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয়।

পুলিশের গণবিজ্ঞপ্তির পর জাতীয় পার্টি তাদের বিক্ষোভ সমাবেশ স্থগিতের কথা জানায় শুক্রবার রাতে। আর আজ সকালে ছাত্র অধিকার পরিষদও জানায়, ছাত্র-জনতার ব্যানারে দেয়া প্রতিরোধ কর্মসূচির না করার বিষয়ে। সকাল থেকেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ব্রিফিংয়ে বিন ইয়ামিন মোল্লা আরও বলেন— জি এম কাদের গতকাল বলেছেন, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। শেখ হাসিনাও পতনের আগে একই কথা বলেছিলেন। জি এম কাদেরের কাছে প্রশ্ন, আপনি কত বড় হাতি, আমরা দেখতে চাই? আমরা তো মনে করি, আপনি তেলাপোকা, ফুঁ দিলেই উড়েই যাবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

জাতীয় পার্টিকে কোথাও সভা-সমাবেশ করতে না দিতে ছাত্র অধিকার পরিষদের আহ্বান

আপডেট সময় ০১:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪