ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩ আটা-রুটির কারখানায় মিললো প্রায় ৬ হাজার ডিজেল ভোলায় , মালিকদের জরিমানা পাবনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মহানবী (সাঃ) এর জীবনের গল্প মানবিক ও সংবেদনশীল চরিত্র এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা

চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হবে—এমন কোনো আশঙ্কা অন্তর্বর্তীকালীন সরকার দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় ভারসাম্যের নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও করবে। কোনো দেশের প্রতিই ঢাকা ঝুঁকে পড়ে না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী চীনের প্রতিরক্ষা খাতে প্রভাব ঠেকাতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই আইনে বলা হয়েছে, কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অন্যান্য বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে।

এমন প্রেক্ষাপটে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়বে কি না। উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ভারসাম্যের নীতিতে বিশ্বাস করে। তাই এমন কোনো নিষেধাজ্ঞার প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’

জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আপিল বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘যে কেউ আপিল করতে পারে। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে আমরা তার উত্তর দেব।’

ভারতে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বাংলাদেশকে জড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘ওই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫